একজন যোগ্য পিতা অার মাতা হতে যেমন লাগে তার শিক্ষা তেমনি তার পরিবেশটাও লাগে।পাশের বাসার ভাবীর সামনে মুখ দেখাতে পারব না বলে ছেলে মেয়েদের সেই ভাবে মানসিক অত্যাচার করা কোন গ্রন্থে অাছে শুনি।অারে বেকুব মহিলা তোমরা আমার মায়ের কাছে শিক্ষা নিও।Hsc xm দিয়ে এসে মাকে বলছিলাম মা আমি ফেল করব মনে হয়।মা হেসে বলছিল তাতে কি পরের বার পরীক্ষা দিবি।মায়ের এত বড় support অাজ আমাকে public versity তে পড়ার সুযোগ করে দিয়েছে।
এখন আসি বাবাদের ক্ষেত্রে সমায় দিতে পারেন না ঠিক আছে অন্তত তাদের মানসিক support টা দেন।সামনে ভাল করার প্রত্যয় গড়ে তুলুন।তা তো করছেন না বরং বাচ্চাদের উলটো রাগ হচ্ছেন কেউ বা মারছেন ও।এই আপনাদের জন্যে আজ ছোট ছোট রোবট যাতীয় ছেলে মেয়েরা হয় আত্ম হত্যা করছে নতুবা ঘরে বসে নিজেকে গুটিয়ে রাখছে।
দেশের শিক্ষা ব্যবস্থা যে কেমন তা আমরা বুঝতেছি।আক্ষেপ করে বলতে হয় যারা শিক্ষা ব্যবস্থায় অাছেন তাদের সৃজনশীল পরীক্ষা নিতে।দেখতাম ২ ঘন্টায় ৭ টা প্রশ্ন(৭*৪)=২৮ টা প্রশ্ন লেখার মজা কি রকম।যেখানে শিক্ষকরাই সৃজনশীল বোঝে না সেখানে বাচ্চারা কি বুঝবে,যাই হোক সেটা তাদের ব্যাপার।
ঢাকা বোর্ডে ৪৯ হাজার A+ অন্যান্য বোর্ডে ১০ হাজারও পেরোয় নি। অবাক হবার কথা কিন্তু অামি অবাক হই নি কারন ঢাকা বোর্ডের প্রশ্ন always ফাস হয়।অনেক প্রমান নিজ চোখে দেখছি।
কই যাবেন?বিশ্ববিদ্যালয়ে যাবেন সেখানেও টাকা,চাকুরীতে যান সেখানেও টাকা এমনকি BCS এও।সব জায়গায় দুর্নিতী।
তাই অভিভাবকদের কাছে আমার হাজারও Request আপনারা ওভাবে মানসিক অত্যাচার না করে তাদের সমায় দিন কারন আপনার থেকে আপনার সন্তানরা বেশি ভেঙ্গে পরেছে।
আপনারা স্বপ্ন দেখেন আপনাদের সন্তানরা যাতে মানুষেরর মত মানুষ হয়। ডাক্তার ইন্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে অযাথা তাদের মানসিক কষ্ট দিবেন না।অতই যদি স্বপ্ন দেখেন নিজেই কেন ডাক্তার ইন্জিনিয়ার হতে পারেন নি।একজনের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দেওয়া অন্যায়।
পরিশেষে একটাই কথা ভাল বাবা মা হবার ট্রাই করেন এমন ভাবে যাতে সন্তানরা আপনাদের বন্ধু হতে পারে।
[বি. দ্র : আমার বাপও একই গোত্রে পড়ে তিনি শুধু শিক্ষিত কিন্তু এসব দেখার ভাষা তার নাই টাকা দিচ্ছি সন্তান ভাল ফল আনলে খুশি না হলে বের হয়ে যা বাসা থেকে,চুরি কর,হাল বোয়া ইত্যাদি বলে এই তার মন মানসিকতা
No comments:
Post a Comment